কেন এরকম হয়ে থাকে? কেউ বলে এটা মদীনার প্রতি একটা টান, টান শুধু হৃদয়ের ভিতরেই অনুভূত হয় না, তা বস্তু জগতেও দেখা যায়। আবার, কেউ বলে এই পাহাড়ে জ্বীন আছে যারা এই কাজগুলি করে। বিজ্ঞানমনষ্করা বলে এটা একটা প্রাকৃতিক ঘটনামাত্র, এক ধরনের অপটিকাল ইলিউশন যাকে ‘ম্যাগনেটিক হিল’ বা ‘গ্র্যাভিটি হিল’ বলে। যা হোক, ব্যাপারটা আসলে কি তা আল্লাহই ভালো জানেন।
এই পাহাড় সংক্রান্ত নিচের হাদিসগুলো স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে:
১) একবার রাসূলুল্লাহ(সা) একটি পাহাড় ধরে যাচ্ছিলেন তখন এক ইহুদী তাকে বলল – তুমি নবী হয়ে থাকলে আমাকে একটা মু’জিযা দেখাও। রাসূলুল্লাহ(সা) জিজ্ঞেস করলেন – তুমি কি মু’জিযা দেখতে চাও? ইহুদী একটা গাছের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল – ঐ গাছটাকে তোমার দিকে ডাকো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে সে তোমার কথা শুনবে এবং তোমার হুকুম মানবে। রাসূলুল্লাহ(সা) শুধু গাছটার দিকে তাকালেন আর গাছটি তাঁর দিকে হাঁটা শুরু করল। ইহুদী সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। [এই হাদিসটা সহীহ, কিন্তু ঘটনাটা ওয়াদে-বাইদাতে ঘটেছিলো কিনা তা আমরা নিশ্চিত না।]
২) এছাড়া আয়েশা(রা) থেকে বর্ণিত আরেক হাদিসে আছে যে, ভবিষ্যতের কোন এক সময় এক দল সেনা কা’বা কে আক্রমণ করবে, যখন তারা আল-বাইদাতে পৌঁছবে তখন জমীন ধসে তাদেরকে গ্রাস করে ফেলবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you very much.