google-site-verification: googlefee13efd94de5649.html স্মার্টফোন স্ক্রিন দাগমুক্ত হোক - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

বুধবার, আগস্ট ২৭

স্মার্টফোন স্ক্রিন দাগমুক্ত হোক

যতই সাবধান থাকুন না কেন, মোবাইলের স্ক্রিনটি কোনোভাবেই দাগমুক্ত রাখা যায় না। মোবাইল  ফোনের স্ক্রিনে দাগ পড়লে সেটটির সৌন্দর্য নষ্ট হয়। তবে স্ক্রিনের দাগ দূর করার বেশ কিছু উপায় রয়েছে।



 #টুথপেস্ট : ছোট এক টুকরো নরম সুতি কাপড়ে বা একটি কটনবাডে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে মোবাইলের স্ক্রিনের যে যে জায়গায় দাগ পড়েছে, সেসব স্থানে আলতোভাবে ঘষে দাগ দূর করা যায়। দাগ তোলা হয়ে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে স্ক্রিনে লেগে থাকা টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।


#দাগ দূর করার ক্রিম : মোবাইলের দাগ ওঠাতে বিভিন্ন দাগ দূর করার ক্রিম যেমন টার্টল ওয়্যাক্স, থ্রিএম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যেতে পারে। টুথপেস্টের মতো এটিও এক টুকরো নরম কাপড়ে নিয়ে আঁচড়ের ওপর হালকাভাবে ঘষে দাগ দূর করতে হবে।

#খাবার সোডা : ছোট একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা বা খাবার সোডা ও এক ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের ওপর প্রয়োগ করতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সোডার পেস্টটি মুছে ফেলতে হবে।

#বেবি পাউডার :বেকিং সোডার বদলে বেবি পাউডার ব্যবহার করেও স্ক্রিন স্ক্র্যাচ রিমুভার পেস্ট তৈরি করা যাবে। উপরের পদ্ধতি অনুসরণ করেই প্রয়োগ করতে হবে।

#ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ : পলিশ ভেজানো তোয়ালে দিয়ে ফোনের আঁচড়যুক্ত স্থানটি মুছে নেয়া যেতে পারে। তবে স্ক্রিনে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পলিশ স্ক্রিনের কোটিং নষ্ট করে। এছাড়া মোবাইলের ট্যাপ খাওয়া অংশগুলো মসৃণ করতে ব্যবহার করা যেতে পারে শিরিষ কাগজ। এ শিরিষ কাগজ বাজারের অন্যান্য সাধারণ শিরিষ কাগজের মতো নয়। কেনার সময় যতটা সম্ভব মসৃণ শিরিষ কাগজ ক্রয় করতে হবে। তবে খুব নিরুপায় না হলে পলিশ কিংবা সিরিষ কাগজ ব্যবহার না করাই উত্তম।Editor

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you very much.