google-site-verification: googlefee13efd94de5649.html গুগল সম্পর্কে যে ১১টি তথ্য মাথা ঘুরিয়ে দেবে - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

বুধবার, আগস্ট ২৭

গুগল সম্পর্কে যে ১১টি তথ্য মাথা ঘুরিয়ে দেবে

গুগল নিয়ে মাতামাতির শেষ নেই। গুগলের ভেতরে বাইরে যত তথ্য লুকিয়ে তা জানতে চায় সবাই। তাই প্রশ্ন এবং তার উত্তর বিষয়ক ওয়েবসাইট 'কুয়োরা'-তে একটি প্রশ্ন ছুঁড়ে দিলেন, 'গুগল সম্পর্কে এমন কী তথ্য রয়েছে যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে?' এর জবাবে যে যা যা জানেন তার সবটাই তুলে ধরলেন।




 



এখানে দেখে নিন গুগল সম্পর্কে এমনই ১১টি তথ্য।


১. গুগলে কোনো সার্চ দিলে তৎক্ষণাৎ তার ফলাফল চলে আসে। কিন্তু এটি আসার আগে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ২ শ-র বেশি সংশ্লিষ্ট বিষয়ের খোঁজ করে ফেলে গুগল।

২. গুগল বেশ কয়েকটি ডোমেইনের মালিক যেগুলো ইংরেজি 'Google' এর বিভিন্ন ভুল বানানে নামকরণ করা হয়েছে। যেমন- Gooogle.com, Gogle.com, Googlr.com এবং এমনই আরো অনেক। এ ছাড়া গুগল 466453.com এরও মালিক। মোবাইলের কিপ্যাডে এই 466453 নম্বর চাপলে অক্ষর লিখার ক্ষেত্রে তা 'google' শব্দটিই হয়।

. প্রতি সেকেন্ডে ২ মিলিয়ন মানুষকে গুগল সার্চ দেওয়া অবস্থায় পাওয়া যায়।

. গুগল 'মুনশটস' প্রজেক্টকে অধিগ্রহণ করে নিয়েছে, যা পৃথিবীর বহু মানুষের জীবন বদলে দিতে পারে। তবে ২০১২ সালে গুগল আরেকটি ছোট প্রজেক্ট গ্রহণ করে যা খুব কম সংখ্যক মানুষের উপকার করেছে। গুগল জিমেইলে চেরোকি ভাষা সংযুক্ত করে।

. ১৯৯৮ সালের আগস্টে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্রথম গুগল ডুডল বানান। তারা নেভাদা মরুভূমিতে গিয়েছিলেন বাৎসরিক আর্ট ইভেন্ট 'বার্নিং ম্যান' দেখার জন্য। গুগলের ক্রুসহ তাদের এই সফর উপলক্ষে ডুডলে ফেস্টিভ্যালের লোগো দেওয়া হয়।

. ২০১৩ সালে গুগলের ৫৫.৫ বিলিয়ন রেভিনিউয়ের ৯১ শতাংশ আসে শুধুমাত্র বিজ্ঞাপন থেকে।

. গুগলের সার্চ ইনডেক্স ১০০ মিলিয়ন গিগাবাইটেরও বেশি। এই পরিমাণ ডেটা রাখতে ১ টেরাবাইট সাইজের ১ লাখ হার্ড ড্রাইভের প্রয়োজন।

. নিজেদের সাইটে মানুষ সবচেয়ে কম সময় অতিবাহিত করুক, এমন লক্ষ্য নিয়ে একমাত্র গুগলই কাজ করে।

. গুগল তার রাস্তার মানচিত্র তৈরি করতে ৫ মিলিয়ন মাইলেরও বেশি রাস্তার ছবি তুলেছে।

১০. এ বছর গুগল একাই ২৪টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে। অর্থাৎ, প্রতি মাসে ৩টি করে প্রতিষ্ঠান নিজেদের বানিয়েছে।

১১. ইউটিউবে প্রতি মাসে ৬ বিলিয়ন ঘণ্টা ভিডিও দেখা হয়। এটি পৃথিবীর প্রতিটি মানুষের এক ঘণ্টা সময় ব্যয়ের সমান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you very much.