google-site-verification: googlefee13efd94de5649.html রোনালদো খেলোয়াড় আর মেসি ‘ঈশ্বর’! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

ব্রেকিং নিউজ:
লোড হচ্ছে...
News Update :

বৃহস্পতিবার, অক্টোবর ৯

রোনালদো খেলোয়াড় আর মেসি ‘ঈশ্বর’!

এই তো কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে বলা হলো অন্য গ্রহের খেলোয়াড়। লিগে টানা চার ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক করার পর রোনালদোকে এই বিশেষণ দিয়েছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের আন্দের ইতুরাস্পে। কিন্তু সবাই এখন রোনালদোর জয়গান গাইছে, এমনও নয়। গত মৌসুমে লিওনেল মেসিকে সবচেয়ে বেশিবার রুখে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই অ্যাটলেটিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকে বলেছেন, ‘রোনালদো একজন খেলোয়াড়, কিন্তু মেসি ঈশ্বর।’




রোনালদোও যে দুর্দান্ত, তা মেনে নিতে কোনো আপত্তি নেই ২২ বছরেই আলো ছড়ানো কোকের। অ্যাটলেটিকোর অবিশ্বাস্য উত্থানের অন্যতম এই নায়ক বলছেন, ‘তারা দুজনই গ্রেট খেলোয়াড়। যখন তাদের মাঠে দেখি, সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন। আপনি সব সময় দুজনকেই চাইবেন। তবে কেউ যদি ক্রিস্টিয়ানোকে নেয় তো নিক, আমি মেসিকেই বেছে নেব।’
কোকেকে বলা হচ্ছে নতুন জাভি। স্পেন দলে জাভির শূন্যতা পূরণের ভারও বর্তেছে তাঁর ওপর। তবে জাভির মতো একজন কিংবদন্তির সঙ্গে তুল্য হওয়াটা একই সঙ্গে খুশির আর চাপের। কোকে তাই বিনয়ের সঙ্গে বলছেন, ‘জাভি যা করে গেছেন তার অর্ধেকটা করতে পারলেও আমি আহ্লাদে আটখানা হব। তিনি সেরা একজন। জাভি জাভিই, আর কোকে কোকেই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you very much.